হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলা প্রেসক্লাব নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান সম্পন্ন হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ জুলাই
জলঢাকা প্রেসক্লাবের নির্বাচনে ১৫টি পদে সরাসরি নির্বাচন কে সামনে রেখে বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল বৃধবার,১০ জুলাই।।
নির্ধারিত সময়ের মধ্যে উৎসব মুখর পরিবেশের মধ্যে বিভিন্ন পদে ১৫ জন প্রার্থী প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির নিকট তাদের মনোনয়ন ফরম জমা দেন।
তারাহলেন সভাপতি পদে ২ জন,
এস এ টিভির জেলা প্রতিনিধি, মাহবুবার রহমান মনি, বাংলাদেশ বেতার,জেলা প্রতিনিধি, মর্তুজা ইসলাম,
সহ সভাপতি পদে ৩ জন প্রার্থী
প্রতিদিনের বার্তার উপজেলা প্রতিনিধি
মাহাদী হাসান মানিক, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আবেদ আলী, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি
মনিরুজ্জামান লেবু, ,
সাধারণ সম্পাদক পদে ২ জন,
দৈনিক আজকালের খবর,উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম সফি,
দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি
শরিফুল ইসলাম প্রিন্স,
যুগ্ন সম্পাদক পদে ২জন,
দি প্রেজেন্ট টাইমসের জেলা প্রতিনিধি
জাহিনুর ইসলাম জীবন, দৈনিক নওরোজের উপজেলা প্রতিনিধি এন আই
মানিক,
দপ্তর সম্পাদক পদে ১জন প্রার্থী
দৈনিক ভোরের দর্পণ ও ডেইলি অবজারভারের উপজেলা প্রতিনিধি
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
অর্থ সম্পাদক পদে ১জন প্রার্থী
মানব জমিনের উপজেলা প্রতিনিধি
সানোয়ার হোসেন বাদশা, ,
সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে ১জন প্রার্থী
যুগের আলোর উপজেলা প্রতিনিধি
মাইদুল হাসান,
তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক পদে ১জন প্রার্থী
দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি
রনজিত কুমার রায়,
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১জন প্রার্থী
দৈনিক দাবানলের উপজেলা প্রতিনিধি
শরিফুল ইসলাম,
কার্যনির্বাহী সদস্য পদে ১ জন প্রার্থী
দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি
সফিকুল ইসলাম চিনু, ,।
নির্বাচন কমিশন সূত্র থেকে জানাযায়
৭ টি পদের অনুকূলে একাধিক প্রার্থী ফরম জমা প্রদান না করায়
,যুগ্ম সম্পাদক , দপ্তর সম্পাদক
অর্থ সম্পাদক,প্রচার ও প্রকাশনা সম্পাদক,তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
সূত্রে নিশ্চিত হওয়া গেছে নির্বাচন পরিচালনা কমিটি বিধিমোতাবেক তাদের বিজয়ী ঘোষণা করবেন।
এদিকে নীলফামারীর জলঢাকা উপজেলার মূল ধারার সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সহ উপজেলার সচেতন মহলে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক আজিজুল ইসলাম আশা প্রকাশ করে বলেন,সভাপতি ও সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদে আগামী ২৩ জুলাই সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ
নির্বাচন পরিচালনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঘোষিত তফসিলমতে ১১জুলাই মনোনয়ন পত্র যাছাই বাছাই,১২জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ,১৪ জুলাই আপিল গ্রহন ও নিষ্পত্তি, ১৬ জুলাই মনোনয়ন ফরম প্রত্যাহার,১৭ জুলাই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ২৩ জুলাই ভোট গ্রহন ও ফলাফল ঘোষনা করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal