নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি কালিয়াদহ গ্রামে তুরাগ নদীতে সোমবার(১ জুলাই) রাত এগারোটার দিকে সুমাইয়া আক্তার(২০) নামের এক কলেজ ছাত্রী নদীর পাশে চিরকুট লিখে নিখোজ হয়েছে । পরিবারের দাবি নদীতে ঝাঁপ দিতে পারে।নিখোজ ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।
নিখোজ কলেজ ছাত্রী হলেন উপজেলার কালিয়াদহ গ্রামের সোহরাব হোসেনের মেয়ে । কোনাবাড়ি আরিফ কলেজ থেকে এইচএসসি পাশ করে মেডিকেল কলেজে ভর্তির চেষ্টা করছিলেন ।
স্থানীয়রা ,নিখোজের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সোমবার রাতে এগারোটার দিকে ওই ছাত্রীর বাবা খাবারের জন্য ডাকলে পরে খাবার খাবে বলে জানান ওই কলেজ ছাত্রী ।পরে এর কিছুক্ষন পর বাড়ির পাশে তুরাগ নদীর পাশে লেখা চিরকুট ও পায়ের জুতা দেখতে পায় স্বজনরা।এসময় ধারনা করেন নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে এমন সন্দেহ হলে স্বজনরা ঘটনাস্থলে এসে নদীতে খোজা খুজি করে কোন সন্ধান না পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয় ।এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সকাল থেকেই তুরাগ নদীতে ওই নিখোজ কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালায় ।এদিকে নিখোজের ১৮ ঘন্টা পার হয়ে গেলেও ওই কলেজ ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি ।তবে নদীতে ওই ছাত্রী ঝাপ দেওয়ার কারন এখনো জানাযায়নি ।মঙ্গলবার বিকেলে ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রীর সন্ধ্যান মিলেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান খবর ফেয়ে ফায়ার সাভির্সের টঙ্গী ডুবুরী দল সারাদিন তুরাগ নদীতে উদ্ধার চালিয়েও সন্ধান পায়নি ।তবে নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে । ঘটনাস্থলে পুলিশ রয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal