নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উপর দিয়ে চলে যাওয়া রাজশাহী-ঢাকাগামী রেলপথে ডিস ও নেটের তার এখন মরন ফাদেঁ পরিনত হয়েছে । ডিস লাইন ও নেট ক্যাবল লাইনে আটকে গত ১৫দিনে চলন্ত ট্রেন থেকে পড়ে কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ঢাকাগামী রাজশাহী মেইল নামক একটি চলন্ত ট্রেনের ছাদে থাকা তিন ছাত্রী খাড়াজোড়া নামক স্থানে ডিসের তারে আটকে মোয়াজ্জেম হোসেন নামের এক যাত্রী নিহত হন ।
খোঁজ খবর নিয়ে জানা গেছে,রাজশাহী-ঢাকাগামী রেলপথে কালিয়াকৈরের অংশে ডিস ব্যবসায়ীরা পল্লী বিদ্যুতের খুটির সাথে ডিসের তার টাঙিয়ে নিয়ে বিভিন্ন বাসাবাড়ীতে সংযোগ দিয়েছেন। উপজেলার খাড়াজোড়া, মাটিকাটা,বক্তারপুর, বরাবর ও মৌচাক রেলক্রসিং এলাকায় পল্লীবিদ্যূতের খুঁটিতে টাঙ্গিয়ে ডিস ও নেটের তার নেওয়া হয়েছে। ওই সব তার অধিকাংশ রেলক্রসিং এলাকার আশপাশে ঝুলে থাকতে দেখা গেছে। ফলে প্রতিদিনই ঢাকা থেকে রাজশাহী আর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী দিনে ৬-৭টা ট্রেন যাতায়াত করছেন।অধিকাংশ লোকাল ট্রেনগুলোতে স্বল্প আয়ের যাত্রীরা ট্রেনের ছাদে যাতায়াত করছেন। এদের অনেকেই ডিস ও নেটের তারে আটকে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে
যাচ্ছেন।
খাড়াজোড়া এলাকার কাইয়ুৃম হোসেন, বশিউর রহমান বলেন, রাজশাহী-ঢাকাগামী এই রেল পথের উপর দিয়ে তেতত্রিশ হাজার বোল্টের বিদ্যূতের তার নেওয়ার সময় নীচে নেট দেওয়া হয়েছে। কিন্তু‘ ডিস ও নেট ব্যবসায়ীরা সেই পল্লীবিদ্যূতের খুটির সাথে টাঙ্গিয়ে ডিস ও নেটের তার নেওয়া হলেও দুর্ঘটনারোধে নীচে কোন নেট বা জাল দেওয়া হয়নি। ফলে ওই সব এলাকায় ঝড়ে কিংবা জিআই তার দিয়ে বাঁধ
দেওয়া তার খুলে ডিলা হয়ে টাঙ্গানো তার ঝুলে যায়। আর ওই ঝুলানো তারে ট্রেনের যাত্রীরা আটকে গিয়ে যাত্রীরা মাটিতে বা রেল পথের উপর পড়ে যাচ্ছে।
ঝড় ও তার ঝুলে নীচে পড়ে যাওয়ায় এই রেল পথ দিয়ে চলন্ত ট্রেনের ছাদ ছুই ছুই হয়ে যায়। এসময় ঈদ মৌসুমে যাত্রী লোক ট্রেনগুলোতে কামরায় সীট না পাওয়াতে ট্রেনের ছাদে যান। এসময় রাজশাহী-ঢাকাগামী রেলপথে রেলক্রসিং এলাকার আশপাশ দিয়ে টাঙ্গানো ডিস লাইনের তারে আটকে গিয়ে চলন্ত ট্রেনে পড়ে যায়।
এসময় যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। দ্রুত রেলপথের উপর দিয়ে টাঙ্গানো সকল তার অপসারণ করা উচিত বলে তারা মনে করেন।
খাড়াজোড়া রেলক্রসিংয়ের গেইট ম্যান ইয়ামিন সরকার বলেন, ¯’স্থানীয় ডিস ও নেট ব্যবসায়ীদের রেলপথের উপর দিয়ে তার টাঙ্গানো নিষেধ করলেও তারা মানছেন না। তাদের টানানো তার ঝুলে পড়লে সরিয়ে নিতে বার বার অনুরোধ করা হলেও তারা ক্যাবল লাইন গুলো সরিয়ে নিচ্ছেন না।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদ বলেন, রেলপথের উপর দিয়ে যদি টাঙ্গানো থাকে তাহলে সকল ডিস ও নেটের তার শিঘ্রই অপসারণ করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal