সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১ আহত ২

কালিয়াকৈরে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১ আহত ২

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন  ট্রেনের ছাদ থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন (৫৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ওই যাত্রী হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ভাড়া বাসায় থেকে সিএনজি চালাতেন। আহতরা হলেন একই এলাকার আবুল কালামের ছেলে নুর নবী (৩৫),ও সোবহান মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩৩)

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোয়াজ্জেম হোসেন ভোরে সিরাজগঞ্জ থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আন্তঃনগর ট্রেনের ছাদের ওপরে বসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের কাছে পৌঁছালে রেললাইনের ওপর দিয়ে টানানো তারে আটকে নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মিয়া নামে তিন ব্যক্তি চলন্ত ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। নূরুন্নবী, মাসুদ নামে দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

এ বিষয়ে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন (বুকিং) মাস্টার আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!