সর্বশেষ :
;
Home / সারাদেশ / ফিল্মী স্টাইলে দম্পতিকে ছুরিকাঘাত

ফিল্মী স্টাইলে দম্পতিকে ছুরিকাঘাত

 

দেলোয়ার সিকদার।

প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)

ফিল্মী কায়দায় এক দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরের দক্ষিণ চন্দ্রার বেলতলী এলাকায় ২৩ মে বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে।এ সময় ঐ দম্পতির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারী পালিয়ে যায়। ভুক্তভোগীর মোজাম্মেল হোসেন ঢালী ও তার স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের কুমুদিনী হসপিটালে স্থানান্তর করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, সকাল ছয়টার দিকে ভুক্তভোগী মোজাম্মেলের মেয়ে রোজিনা আক্তার প্রাইভেট পড়ার জন্য বের হয়ে গেলে ১০ থেকে ১৫ মিনিট পরেই হামলাকারী মোজাম্মেলের শয়নকক্ষে প্রবেশ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয়রা কেউ কিছু বলতে পারছেন না। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মনিরুজ্জামান পিপিএম জানান বিষয়টি তারা জেনেছেন লিখিত অভিযোগ না পাওয়ায় এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;