সর্বশেষ :
;
Home / সারাদেশ / প্রধানমন্ত্রীর উপহারে ভিক্ষুক জীবনের অবসান ঘটলো সুফিয়ার

প্রধানমন্ত্রীর উপহারে ভিক্ষুক জীবনের অবসান ঘটলো সুফিয়ার

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর গ্রামের মোছাঃ সুফিয়া খাতুনকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার তুলে দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বামন্দী গোহাটে ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল আছিয়া খাতুনের হাতে এ উপহার তুলে দেন।

মোছাঃ সুফিয়া খাতুন জানান,আর ভিক্ষা করবো না। প্রধানমন্ত্রী টাকা দিয়েছে।সেই টাকা দিয়ে একটা গরু কিনে দিয়েছে আমাদের চেয়ারম্যান।প্রধানমন্ত্রীর উপহার পেলাম,আর অন্যের দ্বারেদ্বারে ঘুরতে হবে না।আজ আমার ১২ বছরের ভিক্ষুক জীবনের অনসান ঘটলো।

বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল জানান, ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আছিয়া খাতুনের হাতে তুলে দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেয়ে সে খুব খুশি।সে আর কখনো ভিক্ষা করবে না।প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন আর সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারেন।

গাংনী উপজেলা সমাজসেবা অফিস ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রচেষ্টায় দীর্ঘদিনের ভিক্ষুক জীবনের অবসান ঘটলো মোছাঃ সুফিয়া খাতুনের। চেয়ারম্যানের ব্যাতিক্রমধর্মী এমন উদ্যােগকেও সাধুবাদ জানাচ্ছে স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন,৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ সাগরিকা খাতুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;