সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাজীপুরে নকল খাদ্য কারখানায় এনএসআই ও ভোক্তা অধিদপ্তরের অভিযান

গাজীপুরে নকল খাদ্য কারখানায় এনএসআই ও ভোক্তা অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় রবিবার(১২ মে) দুপুুরে ভেজাল রোধে একটি নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এনএসআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান চালিয়েছেন।

 

এনএসআই’র দেয়া তথ্যের ভিত্তিতে এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা সহকারী পরিচালক শরিফুল ইসলাম নেতৃত্বে ও বাসন থানা পুলিশের যৌথ সমন্বয়ে মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ইটাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ছাপড়া মসজিদের গলিতে বোরহান উদ্দিন নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নামীয় ব্যান্ড প্রতিষ্ঠান প্রাণসহ বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত নকল জুস (প্রায় ১৫০০ টি), চিপস, সয়াবিন তেল, চকোলেটের মোড়ক, জুসের খালি বোতল (৭০০০-৮০০০ হাজার) জব্দ করা হয়। এসময় অভিযান চলাকালে কারখানার মালিকের ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় । ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জানান র্দীঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে নকল খাদ্য পন্য উৎপাদনকারী চক্রটি গোপনে শিশুখাদ্য সহ অন্যান্য করে আসছিল মর্মে তথ্যের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয় ।তবে কারখানা সাময়িক সিলগালা করা হয়েছে ।তবে অভিযানের খবর পেয়ে আগে থেকেই কারখানার লোকজন সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;