সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) অর্থায়নে নির্মিত মাল্টি শেড নির্মাণ শেষে মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) বিকালে এর উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় সালথা উপজেলা পরিষদের বাস্তবায়নে পুটিয়া বাজারে মাল্টি শেড নির্মাণ এবং বাহিরদিয়া বাজারে টয়লেট নির্মাণ উপ প্রকল্পের ১৩ লক্ষ ৭৮ হাজার ৬২১ টাকা ব্যয়ে ২০২১-২২ অর্থ বছরে নির্মান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. রিফাত রিয়াজ, বাজার কমিটি সংশ্লিষ্ট সদস্য বৃন্দ এবং অন্যান্য স্থানীয় জনগণ।
উল্লেখ্য, সালথা উপজেলার মধ্য পুটিয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে মাল্টি শেড না থাকায় ক্রেতা বিক্রেতারা রোদ বৃষ্টিতে অনেক দুর্ভোগের শিকার হতেন। এই বাজারে মাল্টি শেড নির্মিত হওয়ার কারণে ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ কমেছে।
projonmo21.com Popular bangla online newsportal