হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় সাংসদ সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে জলঢাকা পৌর যুবলীগ।
শনিবার সন্ধ্যায় জলঢাকা প্রেসক্লাব হলরুমে সাংসদ পাভেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৌর যুবলীগ আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবলীগ আহবায়ক নাজমুল কবির মুকুল। সংবাদ সন্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন পৌর যুবলীগের যুগ্নআহবায়ক লাভলুর রশিদ, এ সময় সংবাদ সন্মলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব হাজী মশিউর রহমান বাবু, পৌর যুবলীগ নেতা রেজাউদৌলা বাবু,আশিকুর রহমান মানিক, খাদেমুল ইসলাম প্রমুখ।
সংবাদ সন্মেলনে বক্তারা বলেন আসন্ন পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন কে সামনে রেখে ও নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে সাংসদ সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে পৌর আ,লীগ আয়োজিত সংবাদ সন্মেলনে মিথ্যা বানোয়াট,ও অপপ্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা আরো বলেন আমরা পৌরসভার উপ নির্বাচনে সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কাজ করে যাচ্ছি
প্রধান মন্ত্রী ও আ,লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশমতে।
সে সময় সাংসদ পাভেলের বিরুদ্ধে পৌর আ,লীগ কার্যালয়ে সংবাদ সন্মেলনের মাধ্যমে যে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে তার মানহানী করার চেষ্টা করেছে । ওই ষরযন্ত্রকারী মহল যদি এই মিথ্যা অপপ্রচার বন্ধ না করে তাহলে পৌর যুবলীগ আগামীতে বৃহৎ আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবে।
projonmo21.com Popular bangla online newsportal