মোঃ নুরুল ইসলাম, মানিকগঞ্জ থেকে:
সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। এই তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় মানিকগঞ্জের দৌলতপুরের চকমিরপুর ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় চকমিরপুর ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত ইসতিসকার নামাজে ইমামতি করেন সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি রেজাউল করিম। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন তিনি ।
এরপরই বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। উক্ত নামাজে স্থানীয় শত শত মুসল্লিরা অংশগ্রহন করেন।
এসময় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, তীব্র গরমের কারণে কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে পয়েছে। ভয়ঙ্কর এই রোদে শরীর ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুসল্লিরা আরো জানান, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। পৃথিবী রক্ষায় এখনই সচেতন হতে হবে।
projonmo21.com Popular bangla online newsportal