সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় মাধ‌্যমিক পর্যা‌য়ে শিক্ষা উপকরণ বিতরণ

সালথায় মাধ‌্যমিক পর্যা‌য়ে শিক্ষা উপকরণ বিতরণ

 

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: ফ‌রিদপু‌রের সালথায় উপ‌জেলা মাধ্যমিক পর্যা‌য়ের ৫‌টি বিদ‌্যাল‌য়ে শিক্ষা উপকরণ ল‌্যাপটপ ও প্রো‌জেক্টর বিতরণ করা হ‌য়ে‌ছে।

সালথা উপ‌জেলা প‌রিষ‌দের বাস্তবায়‌নে বৃহস্প‌তিবার বিকা‌লে উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে ৭‌টি ল‌্যাপটপ ও ৬‌টি প্রো‌জেক্টর বিতরণ করা হয়।

এসময় উপ‌স্থিত থে‌কে শিক্ষা উপকরণ বিতরন ক‌রেন সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছ‌লিমা আকতার, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার বিনয় চা‌কি, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রিফাদ রিয়াজ প্রমূখ।

২০১৯-২০ অর্থ বছ‌রে উপ‌জেলা প‌রিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউ‌জি‌ডি‌পি) এর আওতায় এবং স্থান‌ীয় সরকার ও জাইকা`র অর্থায়‌নে এসব উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠা‌নে এসব উপকরণ বিতর‌ণের ফ‌লে শিক্ষা ব‌্যবস্থার আরও আধু‌নিকায়ন ও উন্ন‌তি হ‌বে ব‌লে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;