সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ট্রেন অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কালিয়াকৈরে ট্রেন অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজার ডেক এলাকায় ট্রেন অটোরিকশা সংঘর্ষে অটোরিকসা চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। শুক্রবার বিকেলে সাড়ে তিনটার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর খাজার ডেক রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান ওই অটোরিকশা চালক অরক্ষিত রেলক্রসিংন পারাপারের সময় জয়দেবপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে অটো রিক্সাটি দুমরে মুচড়ে যায় এসময় অটোরিকশা চালক মারাত্মক ভাবে আহত হয়।

স্থানীয় মসজিদের ইমাম  জানান এই রেললাইনে গেইটম্যান না থাকায় প্রায় এরকম দূর্ঘটনা ঘটে। আজকের অটোরিকশা ট্রেন সংঘর্ষে একজন মারা গিয়েছে ।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডা: লুৎফর রহমান আজাদ বলেন অটোরিকসা চালক মারা গেছেন বিষয়টি রেলওয়ে পুলিশ কে অবহিত করা হয়েছে ।রেলওয়ে পুলিশ আসলে তাদেও কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে ।তবে নিহতের পরিচয় যানা যায়নি

।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;