সর্বশেষ :
;
Home / সারাদেশ / কলেজ গেইটে তালা,ঢুকতে পারছেন না অধ্যক্ষ। (এইসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ এর কার্যক্রম বন্ধ) 

কলেজ গেইটে তালা,ঢুকতে পারছেন না অধ্যক্ষ। (এইসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ এর কার্যক্রম বন্ধ) 

 

দেলোয়ার শিকদার ।

প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)।

গত ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন কলেজে প্রবেশ করতে পারেননি বরইবাড়ি একেই ইউ ইনস্টিটিউশন স্কুল ও কলেজের অধ্যক্ষ সোলায়মান সিকদার। ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে গত ১৬ এপ্রিল মঙ্গলবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সোলায়মান সিকদার অফিসে প্রবেশ করে চলতি বছরের এইসএসসি সাধারণ ও এইচএসসি কারিগরি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য গেলে সেখানে তিনি দেখেন কে বা কাহারা কলেজের প্রধান ফটক সহ অন্যান্য দরজায় ভেতর এবং বাহির থেকে দুটি করে তালা লাগানো রয়েছে।পরে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে গ্র্যান্ডিং মেশিন দিয়ে তালা কেটে তার অফিসে প্রবেশ করতে চাইলে স্থানীয় রতন সরকার ও মনির নামে দুই ব্যক্তি অধ্যক্ষ সোলায়মান সিকদারকে বাধা প্রদান করেন। এবং তারা দুইজন অধ্যক্ষ সোলায়মান সিকদার কে কলেজে প্রবেশ করতে দেবে না বলে জানিয়ে দেয়। এই বিষয় নিয়ে অধ্যক্ষ সোলায়মানের সাথে রতন সরকার ও মনিরের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হলে একপর্যায়ে কালিয়াকৈর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। কিন্তু ঘটনার তিন দিন অতিবাহিত হলেও কলেজ গেটের তালা না খোলায় অধ্যক্ষ সোলায়মান অফিস করতে পারছেন,না ফলে চলতি বছরের এইসএসসি সাধারণ ও এইচএসসি কারিগরি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ গতকাল পর্যন্ত বন্ধ ছিল বলে জানান অধ্যক্ষ সুলায়মান।এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষক সুশীল চন্দ্র সরকার তিনি নিজে তালা লাগিয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।বিষয়টি নিয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই স্কুল ও কলেজের অধ্যক্ষ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে ওই সমস্যা সমাধানের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি তিনি নিজেই পারেন সমাধান করতে। তিনি আরো বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি আগামী২১এপ্রিল রবিবার থেকে স্কুল ও কলেজ খুলবে সেদিন যদি ওই শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;