মোঃ আসাদুজ্জামান নুর, কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নাধীন বাইশর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৮ বছর।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মো. দেলোয়ার হোসেন দুলাল জামালপুর কলেজ শাখা ছাত্র সংসদের ক্রীয়া বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খলাপাড়া দারুল আমান দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ১৯৬৪ সালের পহেলা সেপ্টেম্বর বাশাইর গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
মরহুম মো. দেলোয়ার হোসেন দুলাল এর জনাজার নামাজ আজ বুধবার (১৪ সেপ্টম্বর) বেলা ২টায় স্থানীয় বাশাইর নুরে মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মো. দেলোয়ার হোসেন দুলাল এর মৃত্যুতে সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি,গভীর শোক প্রকাশ করেন। ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমার জানাজার নামাজে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসন, সাবেক সদস্য ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী, সহ-সভাপতি শরিফুল ইসলাম তুরন,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন গভীর শোক প্রকাশ করেন।
মরহুমার জানাজার নামাজে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্ক্ষী ও শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত হয়ে তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।
projonmo21.com Popular bangla online newsportal