হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারীর প্রতিনিধি
ক্লাব অফ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, ঢাকা
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং বার্ষিকসাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করাহয়।
শনিবার ক্লাব অফ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, ঢাকা র উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং বার্ষিক সাধারণ সভা রাজধানীর গলফ ক্লাব পাম ভিউ রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক ফরহাদ
উদ্দিন আহাম্মদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সদস্য
প্রফেসর মো: মশিউজ্জামান, তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম ।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জহিরুল
ইসলাম চৌধুরী, কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল,, কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ও মাজেদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
রেজাউল করিম সোহেল, কলেজের সাবেক ছাত্র
আহসান কামাল চৌধুরী সোহাগ, আজিমুল হাই, মো: শাহ ইলিয়াস শেকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তি মাহমুদ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কলেজ ছাত্র সংসদের সাবেক দু দুবার নির্বাচিত সাধারন সম্পাদক শহীদ কামাল উদ্দিন, প্রয়াত সদস্য রহমত উল্লাহ মিশুর প্রতি
গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সভাশেষে ক্লাব অব চট্টগ্রাম সরকারি সিটি কলেজ,ঢাকা এর নতুন কার্যনির্বাহী কমিটি
২০২৪ ইং গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন :
সভাপতি: ফরহাদ উদ্দিন আহাম্মদ শিমুল
সহ-সভাপতি: মোঃ জহিরুল ইসলাম চৌধুরী
সহ-সভাপতি: তৌফিক আনোয়ার শান্তনু
সাধারণ সম্পাদক: আহসান কামাল চৌধুরী সোহাগ
যুগ্ম সাধারণ সম্পাদক: আজিমুল হাই
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শাহ ইলিয়াস শেকুল
কোষাধ্যক্ষ: সদরুল আলম শিপু
মহিলা বিষয়ক সম্পাদক: ফারজানা খাঁন (সনি)
দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ ফয়সাল মিনার
সমাজ কল্যাণ সম্পাদক : কাজী কামাল হোসেন
অভি
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুক্তি মাহমুদ
সংস্কৃতিক সম্পাদক: জোবায়ের বিন কায়সার
কার্যনির্বাহী সদস্যঃ
১। আবু মনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল
২। রেজাউল করিম সোহেল
৩। মোঃ ইমতিয়াজ আহমেদ
projonmo21.com Popular bangla online newsportal