সর্বশেষ :
Home / সারাদেশ / রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে ঘুরছেন সালথায় ওসি ফায়েজুর রহমান

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে ঘুরছেন সালথায় ওসি ফায়েজুর রহমান

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুরের সালথায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের রোজার শুরু থেকে সচেতন করে যাচ্ছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান। একদল পুলিশ সঙ্গে নিয়ে সালথা উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং করছেন তিনি।

 

সর্বশেষ আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রকাশ্যে মূল্য তালিকা টানাতে নির্দেশনা দিচ্ছেন তিনি। এছাড়া স্বল্প মুনাফায় ভেজাল মুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সাথে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ দিচ্ছেন। সেই সঙ্গে ক্রেতা ও জনসাধারণকে সতর্ক করছেন।

 

শনিবার রাতে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে মাঠে নেমে কাজ করা হচ্ছে। আমরা সালথার বিভিন্ন বাজারের দ্রব্যমূল্য যাচাই করে দেখেছি, কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় হচ্ছে। দুই একটা ক্ষেত্রে যেমন সয়াবিন তেল কেজিতে পাঁচ টাকা বেশি খুচরা বিক্রি হচ্ছে। কারণ হিসেবে ডিলাররা জানিয়েছেন কোম্পানি রেট বেশি।

 

তিনি আরও বলেন, খুচরা বাজারের বিক্রেতারা জানান, তারা বোয়ালমারী, ফরিদপুর সদর থেকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাইকারি বাজার থেকে ক্রয় করে সালথায় বিভিন্ন বাজারে খুচরা বিক্রয় করে থাকেন। পাইকারি বাজারে তারা বেশি মূল্যে দ্রব্য ক্রয় করার কারণে খুচরা বাজারে একটু বেশি দামে বিক্রয় করতে হয়।

 

পাইকারি বাজারগুলো মূল্য নিয়ন্ত্রণ করা গেলে খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। উক্ত বিষয়ে সালথা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মনিটরিং নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে বলে জানান ওসি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!