সর্বশেষ :
Home / সারাদেশ / বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমানের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমানের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত।

 

গৌরনদী প্রতিনিধিঃ

বৃহত্তর গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মতলুবর রহমান মধু মিয়ার পুত্র,নোভো কার্গোর এম ডি এস এম রহমান দিনু ও গৌরনদী আগৈলঝাড়া সমিতির সভাপতি ও মাসিক বরিশাল পরিক্রমার সম্পাদক সৈয়দ জিয়াউর রহমান নবুর ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মাহবুবুর রহমানের স্মরণে আজ তার নিজ বাড়ি গৌরনদীর নাঠৈ গ্রামে মসজিদে দোয়া মাগফেরাত কামনা করে কোরআন খানি দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

এ সময়ে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নামহার মেরি, উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান, চাদঁশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাক্কানী আলম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুব আলম, ইঞ্জিনিয়র এস এম জাকির হোসেন, এস এম ইফতেখার, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মিজানুর রহমান, এসএম মহিউদ্দিন বাদশা, সৈয়দ আসাদুজ্জামান হিমু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!