নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে গত বুধবারে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা
আগুনের ঘটনায় ঢাকা শেখ হাসিনা জাতীয় র্বান এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় সোলাইমান মোল্লা(৪৫)নামের এক জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
নিহত সোলাইমান মোল্লা সিরাজগজ্ঞের শাহজাদপুর উপজেলার হাট বাউলা গ্রামের মৃত হুসেন মোল্লার
ছেলে।তিনি ওই বাসায় সপরিবারে ভাড়া থেকে ভাঙ্গাড়ীর ব্যবসা করতেন ।

গত১৩মার্চ গাজীপুরের কালিয়াকৈরে তেলীরচালা এলাকায় ইফতারীর পূর্ব মুহুর্তে হঠাৎ গ্যাস
সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়।এতে নারী শিশু সহ ৩৫ জন দগ্ধ হয়।এর মধ্যে ২৮ জনকে ঢাকা শেখ
হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়।তাদের মধ্যে অধিকাংশই
আশংকা জনক বলে হাসপাতাল সূত্র থেকে জানা গেছে।এদের মধ্য থেকে সোলাইমান মোল্লা(৪৫) গতকাল
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মারা যায়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ এফ এম নাসিম জানান মর্মান্তিক অগ্নিকান্ডের
ঘটনার পর থেকে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি তবে শুক্রবার সোলাইমান মোল্লা নামের একজনের
মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে ।
projonmo21.com Popular bangla online newsportal