সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাজীপুরে আগুনে দগ্ধ ৩৬ জন , তদন্ত কমিটি গঠন

গাজীপুরে আগুনে দগ্ধ ৩৬ জন , তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের আগুনে ৩৬ জন দগ্ধ হওয়ার ঘটনায় ৩ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই তদন্ত কমিটির কথা জানান।

এসময়ে জেলা প্রশাসক বলেন, গ্যাসের আগুনে ৩৬ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৪ জন আছে ঢাকায় আর দুই জন স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে। ঘটনাটি তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমেরী হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম ও মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম ঘটনাস্থলে আসেন।

গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, এখানে যে ঘটনা ঘটেছে, সেটি খুবই মর্মাহত এ ধরনের ঘটনা যাতে পূনারাবৃত্তি না হয় এজন্য জন সচেতনতা প্রয়োজন। আইনের কাঠামো থেকে যারা এর ব্যক্তয় ঘটাবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এখানে যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করে তাদের ডিলাশীপ ঠিক আছে কি না সেগুলি দেখা হবে। এখানে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।

 

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম, বলেন,এখানে খুবই ঘনবসতিপূর্ণ এলাকা । এখানে যারা থাকেন তারা গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে অভিজ্ঞতা কম। যার কারণে এমন ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে অগ্নি মহরা দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

 

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেম মোঃ সফিকুল ইসলাম আরো বলেন, অগ্নিদগ্ধদের সার্বিক সহযোগিতা করা হবে এবং সার্বক্ষণিত তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;