সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে মাদকাসক্ত যুবকের ছুড়িকাঘাতে ব্যবসায়ী আহত 

কালিয়াকৈরে মাদকাসক্ত যুবকের ছুড়িকাঘাতে ব্যবসায়ী আহত 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে  মাদকাসক্ত যুবকের ছুড়িকাঘাতে মতিন মিয়া(৪৫) নামের মিনি সুপারসপ ব্যবসায়ী আহত হয়েছেন ।

 

বুধবার সকালে উপজেলার সফিপুর গোল্ডেনসিটি এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে ।পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সফিপুর খাজা বদরোদ্দুজা র্মডান হাসপাতালে নিলে সেখানে ওই ব্যবসায়ীর অবস্থা বেগদিক দেখে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠায় । এ ঘটনায় ওই মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ ।আহত ব্যবসায়ী হলেন উপজেলার সফিপুর গোল্ডেনসিটি এলাকার গোলাম মোস্তফার ছেলে ।সে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মিনি সুপার সপ নামের একটি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন ।

অভিযুক্ত যুবক হলেন একই এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের সাবেক প্রভাসক সিরাজুল ইসলামের ছেলে অনিক ইসলাম(৩২) ।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায় অভিযুক্ত যুবক প্রায় মিনি সুপার সপে অনাধিকার প্রবেশ করে দোকানে  থাকা র্কমচারীরাদের সাথে ঝগড়া করে । এসময় বাধা দেয় সুপারসপ মালিক মতিন মিয়া ।এসময় অনিক তর্কে জড়িয়ে পড়লে কথা কাটাকাটির এক র্পযায়ে হাতে থাকা দাঁড়ালো নাইপ(কাটার) দিয়ে বুকে পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।পরে ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।পরে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে  ।

এ ঘটনায় মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাইফুল আলম জানান অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!