কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
নবনির্বাচিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ও একনিষ্ঠকর্মী। আমি ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেল করার পরও প্রধানমন্ত্রী আমাকে সংরক্ষিত আসনের এমপি বানিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস ও ভালোবাসে বলেই এমপি বানিয়েছেন। সেই জন্য কালীগঞ্জবাসী ও আওয়ামীলীগের পক্ষে থেকে প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আমি সংগঠনকে ভালোবেসে সংগঠন মজবুত করেছি। এখন ডাক দিলে হাজার হাজার মহিলা চলে আসে। আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী করলে বিএনপি ও আদর্শ বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবো।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা আমাকে ভালোবাসেন তাহলে কিসের এতো ভয় ? সংগঠন আমি ঘোঁছাবো। শেখ হাসিনার পছন্দের প্রার্থীর প্রতি যাদের বিশ্বাস নাই তাদের তালিকা তৈরি করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী।
এই সময় জেলা ও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal