নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে মদ্যপানে দুইজন সহ পৃথক স্থানে থেকে চার ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।শনিবার সকালে উপজেলার রতনপুর রেললাইনে কাটা পরে গোলাম রব্বানী(২৬) নামের পোষাক শ্রমিক নিহত হয়েছেন ।সে নীলফামালী সদর উপজেলার দোমরা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ।নিহত রব্বানী মোল্লাপাড়া এলাকায় ভাড়া থেকে ট্রফিকেল লিমিটেড কারখানায় চাকুরী করতেন ।

অপরদিকে উপজেলার আটাবহ ইউপির গোসাত্রা গ্রামে সুমন রাজবংশী(২২ ) যুবক ঘরের আঢ়ার সাথে রশি দিয়ে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছেন ।নিহত সুমন গোসাত্রা গ্রামের বিন্দু রাজবংশীর ছেলে ।সে প্রেম সংগঠিত বিষয়ে আত্মহত্যা করেন ।
এদিকে পূর্ব চান্দরা সরকারবাড়ী বাজার এলাকায় শুক্রবার মধ্যরাতে মদ্যপানে দুই মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন ।নিহতরা হলেন জয়পুর হাটের পাচঁবিবি উপজেলার র্পূব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন(৪৫) ও অপরজন হলেন দিনাজপুরের উপজেলার ঘরের পার শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলামের (২৮) দুজনেই সরকারবাড়ী বাজার এলাকায় দুলাল সরকারের বাড়িতে ভাড়া থেকে কসাই এর কাজ করতেন । স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় গত বৃহস্পতিবারে দুইজন বাংলা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে র্মিজাপুর কুমুদিনি হাসাপাতালে ভর্তি করলে শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে ।পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান
পৃথক স্থানে থেকে উদ্ধার হওয়া লাশের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদীন।
projonmo21.com Popular bangla online newsportal