সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে মটর সাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত১

কালিয়াকৈরে মটর সাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত১

দেলোয়ার সিকদার।
প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মটর সাইকেল আরোহী
মোঃ সাব্বির হোসেন(৩৪) নিহত এবং অপর আরোহী লিটন হোসেন মারাত্মক আহত হয়েছেন।নিহত সাব্বির হোসেন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার শাহজাদপুর(মাঝিরা)গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে।ঘটনটি ঘটেছে গতকাল ঢাকা-টাংগাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির ইউটার্ন স্হানে। তাদের সফর সঙ্গী আব্দুল্লাহ জানান,তিনটি মোটরসাইকেল যোগে তারা ছয়জন বন্ধু মিলে১৪ ফেব্রুয়ারি ভোরে বগুড়ার শাহজাহানপুর থেকে পুণ্যভূমি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।সকাল ১১ টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছলে ইট ভর্তি একটি ট্রাক ইউ টার্ন নিতে গেলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোঃ সাব্বির হোসেন মারা এবং অপর আরোহী লিটন হোসেন মারাত্মক আহত হন। নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহত সাব্বির হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, আহত লিটনকে স্থানীয়রা ও তাদের সফর সঙ্গীরা হাসপাতালে নিয়ে গেছেন।প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের স্বজনেরা এসে পৌঁছায়নি। নিহত ব্যক্তির স্বজনদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;