আব্দুর রফিক, দৌলতপুর থেকে:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গত দুইদিনে ১৪০জন বীরমুক্তিযোদ্ধাদের
কাগজপত্র যাচাই ও স্বাক্ষাৎকার নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২য় দিনে তিনটি ইউনিয়ন ধামশ্বর,কলিয়া ও খলসীর ৯৭জন বীরমুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ও স্বাক্ষাৎকার গ্রহন অনুষ্ঠিত হয়।
তিন সদস্য বিশিষ্ট যাচাইবাছাই কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার ও যাচাই বাচাই কমিটির সভাপতি মো:ইমরুল হাসান,বীরমুক্তিযোদ্ধা শমসের আলী ও বীরমুক্তিযোদ্ধা অজিত সরকার।
স্বাক্ষাৎকার গ্রহন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান বলেন আজ সকাল থেকে বিকাল ৫ টা পযর্ন্ত মোট ৮টি ইউনিয়নের তিনটি ধামশ্বর,কলিয়া ও খলসী ইউনিয়নে আজ ৯৭জনের স্বাক্ষাৎকার নেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার তিনটি ইউনিয়ন চরকাটারী,বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের ৪৬জন। আজ ধামশ্বর,কলিয়া ও খলসীর ৯৭জন দুইদিনে মোট ১৪০জন মুক্তিযোদ্ধা স্বাক্ষাৎকার দিয়েছেন। এখন আরো ২টা ইউনিয়ন স্বাক্ষাৎকার বাকী আছে ।
তিনি আরো বলেন মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ, এদের কারনেই দেশ স্বাধীন হয়েছে। এদের যাচাই বাছাই এর দায়িত্ব পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। তিনি আরো বলেন যথাযথ সম্মান রেখেই আইনকানুন মেনে যাচাই বাছাই ও স্বাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে।
projonmo21.com Popular bangla online newsportal