সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে প্রতিবন্ধীকতা বিষয়ক কর্মশালা প্রশিক্ষণ 

মেহেরপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে প্রতিবন্ধীকতা বিষয়ক কর্মশালা প্রশিক্ষণ 

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে প্রতিবন্ধীকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের চাঁদবিল গ্রামস্থ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সভাকক্ষে গণমান্য ব্যক্তিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর প্রোগ্রাম (কর্মসূচী) এর প্রশাসক শফিকুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন,ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা অফিসের প্রশিক্ষক টিপু সুলতান ও সোনিয়া সুলতানা এবং গাংনী অফিসের ব্যবস্থাপক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম,মেহেরপুর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল,দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু,সাংবাদিক এমএ লিংকন,লিটন মাহমুদ,এ সিদ্দিকী শাহিন,তােফায়েল আহমেদ,মাসুদ রানা প্রমুখ। কর্মশালায় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তর আলােচনা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;