সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জলঢাকায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ

 

স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, জনবল সঙ্কট নিরসন, দালালদের দৌরাত্ম বন্ধ করা সহ  চিকিৎসা সেবার মান সার্বিক উন্নয়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

রবিবার (২১ জানুয়ারি)  স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে হাসপাতাল  কতৃপক্ষ আয়োজিত সভা স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান মেজবাহ, মিরগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন  প্রমুখ।

এর আগে সাংসদ  হাসপাতাল প্রাঙ্গণে আসলে হাসপাতাল কতৃপক্ষ সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা জানান। এর পর সাংসদ বঙ্গবন্ধু কর্ণার, হাসপাতালের ডে কেয়ার, এনসিডি কর্ণারসহ হাসপপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শণ করেন ও হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবার বিষয় খোঁজ খবর নেন।

 

সভায় সাংসদ  পাভেল বলেন, সংসদীয় আসনের সব ধরনের উন্নয়নের পাশাপাশি উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। এজন্য তিনি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মরত সকল চিকিৎসকের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;