নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা টাড়ঙ্গাইল মহসড়কে শনিবার(২০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাক সংঘর্ষে বাসের হেলপার ঘটনা¯’লেই নিহত হয়েছেন ।আহত হয়েছেন আরো পাচঁ যাত্রী ।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মির্জাপুর হাসপাতালে পাঠানো হয়েছে ।নিহত হেলপার হলেন টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার এলাসিন গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (২৫) ।এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ ।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় টাঙ্গাইল গামী তালুকদার পরিবহনের(ঢাকা মেট্রো-ব ১৫-৯৭৯৬) যাত্রীবাহী বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় আসলে নিয়ন্ত্রন হাড়িয়ে সামনে থাকা মালবাহি ট্রাকের পিছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ ধুমরে মুচরে যায় ।এসময় সেখানে আটকা পরে বাসের হেলপার ও এক যাত্রী পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস এসে বাসের সামনের অংশ কেটে আধা ঘন্টার চেষ্টায় হেলপারের লাশ ও এক মহিলা যাত্রীকে জীবীত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সিপেক্টও ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ মেশিন দিয়ে কেটে মহিলা যাত্রীকে জীবীত উদ্ধার ও ঐ বাসের হেলপার কে মৃত উদ্ধার করা হয়েছে ।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহদাত হোসেন জানান ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ।লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে ও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে
।
projonmo21.com Popular bangla online newsportal