সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথগ্রহনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর-২, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

বুধবার দুপুর একটায় ঢাকা ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্ জামান বাবুল, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়নসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ১১৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে জয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি এক হাজার ৯৬২ ভোট বেশি পেয়ে সেসরকারিভাবে বিজয়ী হন। নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী পান ৮৭ হাজার ১৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকে পান ৮৫ হাজার ২৩২ ভোট।
projonmo21.com Popular bangla online newsportal