সর্বশেষ :
Home / সারাদেশ / নৌকায় ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছেন মেহের আফরোজ চুমকি

নৌকায় ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছেন মেহের আফরোজ চুমকি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৫ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি নারী-পুরুষ ভোটারদের কাছে গিয়ে নৌকায় ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছেন। নৌকাকে বিজয় করার লক্ষ্যে দিন-রাত উঠান বৈঠক, কর্মীসভা ও নির্বাচনী সভার করে বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দেওপাড়া এলাকায় বহু নারী ভোটারদের সাথে মতবিনিময় করে বিশাল মিছিলে অংশ নেন তিনি। পরে বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় গিয়ে এক উঠান বৈঠক করেন। সেখানে নারী-পুরুষ ও সাধারন ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান।
এরপর তিনি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় মিলিত হন। জনসভায় উপস্থিত ভোটারদের কাছে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান।
সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে কালীগঞ্জ বাজারে যান তিনি। মুদির দোকান, কাপড়ের দোকান, কাঁচাবাজার ব্যবসায়ীদের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে নৌকায় ভোট প্রার্থনা করে থাকেন। পাশাপাশি সাধারন নারী ক্রেতাদের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করে নৌকা মার্কায় ভোট চান।
এই সময় ভোটারদের উদ্দেশ্যে মেহের আফরোজ চুমকি বলেন, ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকাকে বিজয় করে দেশের উন্নয়নে শরিক হবেন। কারণ নৌকায় একমাত্র উন্নয়নের মার্কা। স্মার্ট বাংলাদেশ গড়ার মার্কা নৌকা। তাই নিজে নৌকায় ভোট দিবেন এবং অন্যকে নৌকা মার্কায় ভোট দিতে উৎসাহিত করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!