কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৫ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকির পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর ছোট ছেলে মাশরুর রহমান ও ছেলের বউ। গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকা বাসস্ট্যান্ডে পরিবহনের শ্রমিক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করে তাদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়ান ছেলে ও ছেলের বউ। এরপর তারা বিভিন্ন দোকানপাটে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন।

এসময় তাঁরা দলীয় নেতাকর্মীদের নিয়ে কালীগঞ্জ বাজারে গিয়ে কাঁচাবাজার ব্যবসায়ী, মুদির দোকানি এবং সাধারন ক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করতে থাকেন।
নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকির ছেলে মাশরুর রহমান সাংবাদিকদের বলেন, এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। আমার মা কালীগঞ্জের মাটি ও মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং যাবেন। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে নারী-পুরুষ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি।
এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো.মাইনুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর যুবলীগ নেতা আজাদ ফয়সাল আহমেদ সাজ্জাদ, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, সাধারন সম্পাদক ওয়াসিম মোল্লাসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ছবির ক্যাপশন ঃ গাজীপুর-৫ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকির পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর ছোট ছেলে মাশরুর রহমান ও ছেলের বউ ।
projonmo21.com Popular bangla online newsportal