নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার এর উপর মঙ্গলবার সন্ধা ৬টায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের(৩০) মৃত্যু হয়েছে

স্থানীয় সূত্রে জানাযায় মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার সময় কোনাবাড়ী ফ্লাইওভার এর উপরে অজ্ঞাত ঐ যুবকের লাশ দেখে এক মোটরসাইকেল চালক ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে কোনাবাড়ি মেট্রো পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নাম ঠিকানা পাওয়া যায়নি। তিনি বলেন,ধারণা করা হচ্ছে গাজীপুর থেকে চন্দ্রী মুখী অজ্ঞাত গাড়ী পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
projonmo21.com Popular bangla online newsportal