সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাংনীতে উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গাংনীতে উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

জাহাঙ্গীর আলম সবুজঃ
সারাদেশে বিএনপি ও স্বাধীনতা বিরোধী দলের সন্ত্রাস ভাঙ্গচুর ও অগ্নী সন্ত্রাসের প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ সমাবেশ করেছে গাংনী উপজেলা আওয়ামী।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাংনী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট আওয়ামী নেতা মনিরুজ্জামান আতু,গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু।

গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;