সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. ইউসুফ হাবীব, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, পিআইও মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তীসহ উপজেলার অন্যান্য দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধ, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;