কালিয়াকৈর প্রতিনিধি।
কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২৪ জন থ্যালাসেমিয়া, ক্যান্সার, কিডনি, হৃদরোগ,, লিভার সিরোসিস রোগীদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে ১২ লক্ষ টাকা, ৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা সহ মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয।

গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ চেক প্রদান কারা হয়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডি এম এরশাদুল আলম প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal