সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে নির্মাণাধীন তিনটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া বাজারে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় সালথা ভূমি অফিসের সার্ভেয়ার খলিলুর রহমান, সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, মাঝারদিয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় ওই বাজারের তিনটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া সেখানে পুনরায় যাতে দোকান নির্মাণ না করা হয়, সেজন্য দোকান নির্মাণকারীদের সতর্ক করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal