নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ । শুক্রবার দুপূরে বাশতলি গ্রাম থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরন মাহমুদ ওয়ার্সী। মিছিল শেষে চন্দ্রা এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আগামী সংসদ নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারো আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের সকল ষড়যন্ত্র বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা রুখে দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে।
projonmo21.com Popular bangla online newsportal