সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ফয়েল তৈরি কারখানায় আগুন

কালিয়াকৈরে ফয়েল তৈরি কারখানায় আগুন

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়া জোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সাফওয়ান হোম কারখানা ও কোয়ালিটি ট্যাক্স লাইন নামক দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মেশিন সহ উৎপাদনের কাজে ব্যবহৃত মালামাল। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস । কারখানা কর্তৃপক্ষের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।

স্থানীয়রা ওই ফায়ার সার্ভিস সূত্র জানায় মঙ্গলবার রাত ১১ টার দিকে প্রথমে সাবওয়ান কারখানার মেশিন থেকে আগুন লাগে পরে মূহুর্তে সে আগুন সমস্ত কারখানা ছড়িয়ে পাশের কোয়ালিটি টেক্সলাইন নামক কারখানায় আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে কালিয়াকৈর ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ।

এই ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন রাত এগারোটার দিকে আগুন লাগার খবর পাই পরে ১০ টি ইউনিটের দুই দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;