সর্বশেষ :
;
Home / সারাদেশ / বিএনপির জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনে মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক

বিএনপির জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনে মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে । দূরপাল্লার যানবাহন না থাকলেও লোকাল যানবাহন গুলো চলাচল করতে দেখা গেছে। এদিকে বিভিন্ন কলকারখানার শ্রমিকরা নির্ধারিত সময়েই তারা নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা গেছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান সকাল থেকেই মহা সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কর্মজীবী মানুষেরা নির্বিঘ্নে তারা তাদের কর্মস্থলে পৌঁছেছে। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;