সর্বশেষ :
;
Home / সারাদেশ / আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে়- কাজী আব্দুস সোবহা

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে়- কাজী আব্দুস সোবহা

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে়- কাজী আব্দুস সোবহ

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান বলেছেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তারা এক দফা দাবী আদায়ের নামে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়ে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তাতে কোন লাভ হবে না। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচাল করার ক্ষমতা নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (১২নভেম্বর) সন্ধায় নগরকান্দা উপজেলার শশা গ্রামের শারমিন ভিলায় নগরকান্দা ও সালথায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাজী আব্দুস সোবহান বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশ এত উন্নত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার হাতে যতদিন দেশের নেতৃত্ব থাকবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা সরকার দেশে যে উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় কোন বিকল্প নাই।

তিনি আরো বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্য ও হরতাল-অবরোধের বিরুদ্ধ ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ রাজপথে ছিল আছে এবং থাকবে। রাজপথে থেকই এই নৈরাজ্য হরতাল অবরেধ প্রতিহত করবে।

এসময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহান উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে নিয়ে সালথা ও নগরকান্দার সাধারণ মানুষের সেবা করতে চাই। ফরিদপুর-২ আসনের সংবাদকর্মীদের নিয়ে আমার একটা পরিকল্পনা রয়েছে। আশা করছি এই পরিকল্পনায় সকলের উপকার হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এসময় নগরকান্দা ও সালথায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি তালুকদার মিজান, কাজী সুমন, নগরকান্দা উপজেলার যুগ্ন আহ্বায়ক আলী আকবর হোসেন, মৎস্যজীবী লীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী তানভীর আহমেদ আনিস, সালথা উপজেলা মৎস্যজীবীলীগ নেতা মেজবাহ উদ্দিন মিঠু ও হৃদয় খান সুমন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;