সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় পাট চাষীদের প্রশিক্ষন

জলঢাকায় পাট চাষীদের প্রশিক্ষন

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

 

”সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ ”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে পাট চাষিদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী নীলফামারীর জলঢাকায অনুষ্ঠিত হয়েছে ।

 

 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পাট অধিদপ্তর আয়োজিত পাট চাষীদের নিয়ে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষন কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা তৈবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা উপ সহকারী পাট কর্মকর্তা প্রিতম কুমার সরকার প্রমূখ।

 

এ প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৭৫ জন কৃষান কিষাণি অংশ গ্রহন করেন।

 

প্রশিক্ষন কর্মশালায় পাট চাষিদের উন্নত পাট উৎপাদন, সংরক্ষণ ও বেশি দাম পাওয়ার উপর বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এবং বলা হয় পলিথিন পরিহার করে পাটের তৈরী পন্য ব‍্যাবহার করতে এতে পরিবেশর ভারসাম্য রক্ষা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;