সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে বলাৎকারের শিকার প্রতিবন্ধী যুবক

কালিয়াকৈরে বলাৎকারের শিকার প্রতিবন্ধী যুবক

 

প্রতিনিধি কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে রিফাত (২১) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে বলাৎকার করেছে সৌদি প্রবাসী শিমুল নামে এক লম্পট। শিমুল কালিয়াকৈর  উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুথাজুড়ি এলাকার সৌদি প্রবাসী লাল মিয়ার ছেলে।অভিযুক্ত শিমুল বিবাহিত ও এক সন্তানের জনক। গত ১ নভেম্বর কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি এলাকায় এ পৈশাচিক ঘটনাটি ঘটেছে। ঘটনার বিস্তারিত জানতে সরজমিনে গিয়ে জানা গেছে, মোথাজুড়ি এলাকার শাহিন আলম ও রিতা আলমের দুই মেয়ে এক ছেলের মধ্যে রিফাত(২১) বড়।সে বুদ্ধি প্রতিবন্ধী। সকাল থেকে সারাদিন বাড়ির পাশে দোকান পারে বসে থাকে। এলাকার সবাই রিফাতকে আদর করে ভালোবেসে চানাচুর বিস্কিট চকলেট খেতে দেয়। সেই সুযোগে গত এক নভেম্বর বুধবার দুপুর ১২ টার দিকে লম্পট শিমুল প্রতিবন্ধী রিফাতকে চকলেট ও বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে বলাৎকার করে পালিয়ে যায়।

পরে প্রতিবন্ধী রিফাত কান্না করে জঙ্গল হতে বের হলে রিফাতের দাদী কান্নার কারণ জানতে চাইলে রিফাত লুঙ্গি খুলে পায়ু পথ দেখায়। রিফাতের দাদি দেখতে পান পায়ুপথ দিয়ে রক্ত ও আঠালো পানি ঝরছে।সঙ্গে সঙ্গে রিফাতের মা ও লম্পট শিমুলের পরিবারকে বিষয়টি জানালে লম্পট শিমুলের মা ও স্ত্রী তারা এসে প্রতিবন্ধী রিফাতের মা ও বাবার কাছে পায়ে ধরে ক্ষমা চায়এবং কাউকে না জানানোর শর্তে ৫ লক্ষ টাকা দিবে বলে অঙ্গীকার করে।প্রতিবন্ধী রিফাতের মা ও বাবা লম্পট শিমুলের মা ও স্ত্রীর দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রিফাতকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গত চার দিনেও মল ত্যাগ না হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।প্রতিবন্ধী রিফাতের বাবা জানান বলাৎকারের কারণে রক্তাকরণ ও অন্যান্য সুবিধার কারণে গত চার দিন যাবত রিফাত পায়খানা করতে না পারায় পেট ফুলে গেছে বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এদিকে ভুক্তভোগী প্রতিবন্ধী রিফাতের বাবা শাহিন আলম ঐদিনই কালিয়াকৈর থানায় এসে বলাৎকারের অভিযোগ এনে থানায় এজাহার দেন। কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সোহেল মোল্লা জানান, মোতাজুড়ি এলাকায় প্রতিবন্ধী রিফাত বলাৎকারের শিকার হয়েছেন -এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিমুলকে আটকের চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই শিমুল গা ঢাকা দেয় এবং তার বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

মোথাজুড়ি এলাকার আজিজ সিকদার, রাজ্জাক মাস্টার, সিরাজ ও শহিদ(সাবেক মেম্বার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা জানার পর আমরা প্রতিবন্ধী রিফাত কে দেখতে গিয়েছি। বিষয়টি নিয়ে আমরা খুবই মর্মাহত হয়েছি। স্হানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন বলেন, বলাৎকারের শিকার প্রতিবন্ধী রিফাত আমার খুবই আদরের আমি তাকে প্রায়ই বিশ টাকা ৫০ টাকা হাতে দিই এবং প্রতিবন্ধী রিফাত কারো কোন ক্ষতি করো না সে শান্ত স্বভাবের।  তিনি আরও  বলেন, রিফাতের পরিবার আমাকে বিষয়টি জানানোর পর আমি তাদেরকে আইনের সহায়তা নিতে বলেছি এবং ভুক্তভোগী রিফাতের চিকিৎসার ব্যবস্থা করতে বলেছি।

কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) মোঃ সাব্বির রহমান বলেন, বলাৎকারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;