সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন গ্রামগঞ্জে পায়ে হেঁটে এমপি লাবু চৌধুরীর গণসংযোগ

সালথায় সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন গ্রামগঞ্জে পায়ে হেঁটে এমপি লাবু চৌধুরীর গণসংযোগ

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে গ্রামগঞ্জে পায়ে হেঁটে গণসংযোগ করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

 

শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ করেন তিনি।

 

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, নুরুজ্জামান টুকু ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহাজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা সৈয়দ মাহমুদ সোহেল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলমসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠণের কয়েকশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গনসংযোগকালে এমপি লাবু চৌধুরী আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বিভিন্ন উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরেন। সেই সাথে দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য অনুরোধ জানান তিনি ।

 

এর আগে শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুম্মা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের কবরস্থানে গিয়ে সালথা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বড়খারদিয়া গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ দেলোয়ার হোসেন (মাফুজ) এর কবর জিয়ারত করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। ২৯ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে মারা যান সৈয়দ দেলোয়ার হোসেন মাফুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;