জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক
সহ- সভাপতি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ্যাড. মুহাঃ আব্দুস সালাম। শনিবার ১০ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্হানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ৮ জন নেতা মনোনয়ন চেয়েছিলেন অবশেষে এ্যাড. মুহাঃ আব্দুস সালাম কে মনোনয়ন দিয়েছে দল।
projonmo21.com Popular bangla online newsportal