সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় নাশকতা: বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সালথায় নাশকতা: বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ককটেল বিস্ফোরণ ও পুলিশের হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (০১ নভেম্বর) সকালে গ্রেপ্তারদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সালথা উপজেলা ভাওয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন কাঞ্চন (৩৮), একই ইউনিয়ন বিএনপির সদস্য বেলায়েত হোসেন টুকু (৫২), সোনাপুর ইউনিয়ন বিএনপির কর্মী বাচ্চু শেখ (৬০), যদুনন্দী ইউনিয়ন বিএনপির কর্মী সোলাইমান (৩০), মো. ফিরোজ খান (৪২), আটঘর ইউনিয়ন বিএনপির সদস্য আকরাম মোল্যা (৪৫) ও বাদশা মাতুব্বর (৫৮)।

 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, গ্রেপ্তারদের বুধবার সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;