সর্বশেষ :
Home / সারাদেশ / সালথা ও নগরকান্দায় সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন পূজামন্ডপে জামাল হোসেন মিয়া

সালথা ও নগরকান্দায় সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন পূজামন্ডপে জামাল হোসেন মিয়া

 

সাইফু্ল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে চলমান শারদীয় দুর্গোৎসবে ফরিদপুরের সালথা ও নগরকান্দার উপজেলার বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

 

রবিবার (২২ অক্টোবর) দুপুরের পর থেকে সালথা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির থেকে শুরু করে সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ যান তিনি।

 

এ সময় বর্তমান সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

 

এছাড়া এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন ও বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাক আহমেদ ও তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোসা. রিক্তা আক্তার,আটঘর ইউনিয়নের ইউপি সদস্য আক্কাস আলীসহ সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

 

এসময় আওয়ামী লীগ নেতা এ্যাডঃ জামাল হোসেন মিয়া সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারের সময়ই সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!