সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক র্দূঘটনায় কার্ভাটভ্যান চালক নিহত

কালিয়াকৈরে সড়ক র্দূঘটনায় কার্ভাটভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোরা এলাকার ফরেষ্ট চেক পোষ্ট সামনে
রবিবার(২২অক্টোবর) সকালে ৮ টার দিকে সড়ক র্দূঘটনায় বিল্লাল হোসেন(৩৮)নামের কার্ভাটভ্যান চালক
নিহত হয়েছেন ।
নিহত ব্যাক্তি হলেন টাঙ্গাইলের ভূয়াপুড় উপজেলার সিরাজকান্দি গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে ।সে
পেষায় কার্ভাটভ্যান চালক ।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় রবিবার সকালে মালবাহী একটি কার্ভাটভ্যান(ঢাকা মেট্রো ট
২২-০৪৪৬) চালিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন চালক বিল্লাল হোসেন ।এসময় নিয়ন্ত্রন হাড়িয়ে সে
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে খাড়াজোরা ফরেষ্ট চেকপোষ্ট এর সামনে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা খায়
।পরে ঐ কার্ভাটভ্যান চালক বিল্লালকে স্থানীয়রা মুর্মূষ অবস্থায় উদ্ধার করে র্মিজাপুর কুমুদিনি
হাসপাতালে নিলে সেখানের র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।এ ঘটনায় র্দূঘটনায় কবলিত
কার্ভাটভ্যানটিকে উদ্ধার করেছে নাওজোর হাইওয়ে থানা পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার উপ পরির্দশক জোবায়ের হোসেন জানান সকালে ঐ
কার্ভাটভ্যান নিয়ন্ত্রন হাড়িয়ে মহাসড়কের ডিভাইডারে উঠে যায় ।পরে কার্ভাটভ্যনের চালককে আহত
অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় ।কার্ভাটভ্যানটিকে উদ্ধার করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;