সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পুকুরপাড় পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মো. আতিয়ার মোল্যা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রাম এই ঘটনা ঘটে। আতিয়ার ওই গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।
নিহতের পরিবার জানান, দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে নিজের পুকুর পাড়ের আগাছা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন আতিয়ার। একপর্যায় পরিবার সদস্যরা তাকে অনেক খোঁজাখুজি শুরু করেন। এ সময় পুকুরপাড়ে তার ব্যবহৃত স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তারা। পরে স্যান্ডেলের সুত্রধরে বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পানিতে নেমে ডুবন্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১১ টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু বলেন, আতিয়ার একজন কৃষক। ধারণা করা হচ্ছে পুকুরপাড় পরিস্কার করতে গিয়ে তিনি পানির ভেতরে পড়ে ডুবে যান। পরে আর সেখান থেকে তিনও ওঠে আসতে পারেনি। যে কারণে পানিতেই তার মৃত্যু হয়।
projonmo21.com Popular bangla online newsportal