সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে দুস্থ শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

কালিয়াকৈরে দুস্থ শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায়  শুক্রবার (১৩ অক্টোবর )সকালে “হোপ ফর চিলড্রেন”
এর আয়োজনে ১৫০ জন গরীব ও মেধাবী শিশুদের  স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
হোপ ফর চিলড্রেন এর সোস্যাল ওয়ার্কার (ঝড) জনি বম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হোপ ফর
চিলড্রেন এর কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিলিভার্স ইস্টার্ন চার্চ ঢাকা ডায়োসিসের সম্মানিত
ভিকার জেনারেল রেভাঃ ফাদার পিটার বর্মন, এসময় আরো বক্তব্য রাখেন,বিলিভার্স ইস্টার্ন চার্চ ঢাকা
ডায়োসিসের সম্মানিত পাš‘রাল বোর্ড ইনচার্জ রেভাঃ ফাদার সাগর বর্মন, কালামপুর বিলিভার্স
ইস্টার্ন চার্চ এর পুরোহিত ডিকন ফাদার জয়দেব বর্মন,কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর
মোঃ আবুল কাসেম, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, ডাঃ ঊষারঞ্জন কোচ, বিশিষ্ট
সমাজ সেবক শাহআলম হোসেন, তরুন রায়, ও সুমিত কুমার সহ প্রমূখ ।
এসময় ফাদার পিটার বর্মন বলেন, হোপ ফর চিলড্রেন এর মধ্যদিয়ে এ এলাকার অসহায় শিশুদেরকে আজ
ব্যাগ বিতরণ করা হয়েছে, আগামী দিনে ও এই ভাবে গরিব ও অসহায় শিশুদের জন্য শিক্ষা সামগ্রী দিয়ে
সাহায্য করার চেষ্টা ও আশা রাখবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা শিশু যেন শিক্ষা লাভের মধ্যদিয়ে যাতে
উন্নত জীবন লাভ করতে পারে তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য উন্নতি বয়ে আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;