সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরের গাংনীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার 

মেহেরপুরের গাংনীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার 

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর কাথুলীমোড় থেকে গৃহবধু নিশাত তাসনীম উর্মীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার গভীর রাতে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গাংনী থানা পুলিশের একটি টীম লাশ উদ্ধার করে। এঘটনায় গৃহবধুর স্বামী আফাকুজামান প্রিন্স ও শশুর হাসেম শাহকে পুলিশ আটক করেছে। উর্মীর পিতা গোলাম কিবরিয়ার অভিযোগ তাকে স্বাশরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে ধামা চাপা দেয়া হচ্ছে। পুলিশ লাশ ময়না তদন্ত শেষে লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছে।
গৃহবধু নিশাত তাসনীম উর্মী কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে ছাত্রী ও গাংনীর পদ্মা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হাসেম শাহ্র ছেলে আশফাকুজামান প্রিন্সের স্ত্রী।
উর্মীর পিতা গোলাম কিবরিয়া জানান, গভীর রাতে বেয়াই হাসেম শাহ্ মোবাইল ফোনে জানান, মেয়ে উর্মী অসুস্থ হওয়ায় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। অসুস্থতার কারন জানতে চাইলে উর্মী ঘরের জানালার সাথে ফাঁস দিয়েছে বলে জানানো হয়। সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন উর্মী অনেক আগেই মারা গেছে। উর্মীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হচ্ছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশের ময়না তদন্ত শেষে গৃহবধুর পিতার গ্রামের বাড়ি চাদপুরে বাদ আসর নামাযের জানাযা শেষে গ্রামের গোরস্তানে দাফন করা হয়েছে। এঘটনায় গৃহবধুর পিতার লিখিত অভিযোগ পাওয়ায় তার স্বামী ও শশুরকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;