সর্বশেষ :
;
Home / সারাদেশ / নগরকান্দায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

নগরকান্দায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

 

 

 

সাইফুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কর্ম সুচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ফরিদপুরের নগরকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বাদ জুম্মা ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী, কাইচাইল,পুরাপাড়া, কোদালিয়া শহীদনগর,লস্করদিয়া, তালমা,ফুলসুতি, ডাঙ্গী ও রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বিকাল ৪ টায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে নগরকান্দা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব আলী মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম ইকরাম হোসেন লাভলু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মুন্সী ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল,বিএনপি নেতা রব মাতুব্বর,, জয়নাল মেম্বার,ফারুক হোসেন,মশিউর রহমান, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারন সম্পাদক মজিবর রহমান, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন প্রমুখ।

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;